All articles
BO Account

ঘরে বসে মোবাইল দিয়ে BO অ্যাকাউন্ট খোলার নিয়ম (২০২৬)

ঘরে বসে স্মার্টফোন দিয়ে অনলাইনে সহজে BO অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ নিয়ম। প্রয়োজনীয় কাগজপত্র, CDBL বার্ষিক ফি, ব্রোকার হাউজ নির্বাচন এবং আবেদনের সঠিক ধাপগুলো জানুন।

Published September 3, 20264 min readLast verified September 4, 2026
মোবাইলে ঘরে বসে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র ২০২৬

BO অ্যাকাউন্ট কী এবং কেন লাগে?

ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) শেয়ার কেনাবেচা করতে গেলে সবার প্রথমেই আপনার একটি BO (Beneficiary Owner) অ্যাকাউন্ট লাগবে।

সহজ কথায়, ব্যাংকে টাকা রাখার জন্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়, তেমনি শেয়ার বাজারে কেনা শেয়ার ডিজিটালভাবে জমা রাখতে ও বিক্রি করতে বিও অ্যাকাউন্ট দরকার। বাংলাদেশে এই পুরো সিস্টেমটি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (CDBL)-এর আন্ডারে পরিচালিত হয়।

আগের মতো এখন আর ব্রোকার হাউজে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিলাপ করতে হয় না। যেকোনো স্মার্টফোন দিয়ে ঘরে বসেই মাত্র ১০-১৫ মিনিটে সম্পূর্ণ প্রসেস অনলাইনে কমপ্লিট করা যায়।

অনলাইনে অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টস লাগবে?

অ্যাপ্লাই শুরু করার আগে নিচের ডকুমেন্টসগুলোর পরিষ্কার ছবি বা স্ক্যান কপি মোবাইলে রেডি রাখুন:

  • আপনার নিজের ডকুমেন্টস:

    • জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টের দুই পাশের ক্লিয়ার ছবি।

    • এক কপি পাসপোর্ট সাইজ ছবি (অথবা সরাসরি মোবাইল ক্যামেরা দিয়ে তোলা সেলফি)।

    • একটি সাদা কাগজে স্পষ্ট করে করা আপনার সিগনেচারের ছবি।

  • ব্যাংক ইনফরমেশন:

    • আপনার নিজের নামের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের পাতার ছবি। (চেক পাতায় নাম, অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর স্পষ্ট থাকতে হবে। কারণ আপনার শেয়ারের ডিভিডেন্ড সরাসরি এই একাউন্টেই ঢুকবে)।

  • নমিনির (Nominee) ডকুমেন্টস:

    • নমিনির NID কার্ডের ছবি।

    • নমিনির এক কপি পাসপোর্ট সাইজ ছবি।

  • e-TIN সার্টিফিকেট (Recommended):

    • ট্রেডিংয়ের জন্য e-TIN বাধ্যতামূলক না হলেও দেওয়াটা recommended। e-TIN দেওয়া থাকলে ক্যাশ ডিভিডেন্ডের ওপর ১৫% ট্যাক্সের বদলে মাত্র ১০% ট্যাক্স কাটে।

প্রয়োজনীয় টিপ: ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আপনার নিজের নামে হতে হবে। বিকাশ বা নগদের মতো MFS দিয়ে সব ব্রোকারে ভেরিফিকেশন হয় না, তাই ট্র্যাডিশনাল ব্যাংকের চেক ব্যবহার করতে হবে।

ধাপ ১: ভালো ব্রোকার হাউজ সিলেক্ট করুন

বিও অ্যাকাউন্ট খোলার আগে একটি ভালো ও নির্ভরযোগ্য ব্রোকার বেছে নেওয়া জরুরি। আপনি যেহেতু মোবাইল থেকে ট্রেড করবেন, তাই খেয়াল রাখুন:

  • ব্রোকারের নিজস্ব ভালো মোবাইল অ্যাপ আছে কি না, অথবা তারা

    DSE Mobile App

    ব্যবহারের সুবিধা দেয় কি না।

  • প্রতি ট্রেডে ব্রোকারেজ কমিশন কত কাটে (নরমালি ০.২৫% থেকে ০.৪০% স্ট্যান্ডার্ড)।

  • ডিপোজিট ও উইথড্রয়াল প্রসেস কতটা ফাস্ট ও স্মুথ।

জনপ্রিয় ব্রোকারদের চার্জ ও সুবিধার বিস্তারিত তুলনা দেখতে আমাদের সেরা ডিএসই ব্রোকারদের গাইডটি পড়ে নিতে পারেন।

ধাপ ২: মোবাইল দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করার স্টেপ-বাই-স্টেপ প্রসেস

লংকাবাংলা, সিটি ব্রোকারেজ, ইবিএল বা শেলটেকের মতো টপ ব্রোকারগুলোর ওয়েবসাইট বা অ্যাপে ঢুকলে "Open BO Account" অপশন পাবেন।

  • মোবাইল ও ইমেইল ভেরিফিকেশন:

    • ব্রোকারের ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নম্বর ও ইমেইল দিন।

    • ফোনে আসা OTP কোডটি দিয়ে ভেরিফাই করুন।

  • পার্সোনাল ও NID ইনফরমেশন:

    • আপনার নাম, বাবা-মায়ের নাম এবং ঠিকানা লিখুন (NID অনুযায়ী exact match হতে হবে)।

    • NID নম্বর ও জন্মতারিখ ইনপুট দিন।

  • ব্যাংক ডিটেইলস অ্যাড করা:

    • আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন এবং চেকের পাতার ছবি আপলোড করুন।

  • নমিনি ও ডকুমেন্টস আপলোড:

    • নমিনির ইনফরমেশন এবং ডকুমেন্টস আপলোড করুন।

    • নিজের ছবি ও সিগনেচার আপলোড করুন।

  • ফি পেমেন্ট ও সাবমিট:

    • বিকাশ, নগদ বা ডেবিট কার্ডের মাধ্যমে নির্ধারিত একাউন্ট ওপেনিং ফি পে করুন।

    • পুরো ফর্মটা একবার রিভিউ করে সাবমিট করে দিন।

বিও অ্যাকাউন্ট খুলতে কত টাকা খরচ হয়?

  • অ্যাকাউন্ট খোলার প্রাথমিক ফি:

    সাধারণত ৩০০ থেকে ৫০০ টাকার মতো লাগে (এর মধ্যে CDBL-এর সরকারি ফি ইনক্লুডেড থাকে)। কিছু ব্রোকার আবার স্টুডেন্টদের জন্য বা ক্যাম্পেইনে সম্পূর্ণ ফ্রিতেও অ্যাকাউন্ট খুলে দেয়।

  • বার্ষিক রিনিউয়াল ফি (CDBL Renewal Fee):

  • বছরে ১৫০ টাকা, যা আগে ছিল ৪৫০ টাকা । প্রতি বছর জুন-জুলাইয়ের দিকে এই সরকারি চার্জ ব্রোকারের মাধ্যমে কেটে নেওয়া হয়।

অ্যাকাউন্ট Active হওয়ার পর কী করবেন?

ফর্ম সাবমিট করার পর ব্রোকার টিম সব ভেরিফাই করে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আপনার বিও অ্যাকাউন্ট চালু করে দেয়।

অ্যাকাউন্ট Active হলে:

  • আপনার ইমেইলে ১৬ ডিজিটের

    BO ID

    চলে আসবে।

  • ব্রোকার তাদের ট্রেডিং অ্যাপ অথবা DSE Mobile App-এর ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেবে।

  • ব্যাংকের মাধ্যমে ফান্ড ডিপোজিট করলেই আপনি রবিবার থেকে বৃহস্পতিবার (সকাল ১০:০০ থেকে দুপুর ২:১৫) যেকোনো সময় শেয়ার কেনাবেচা করতে পারবেন।

নতুনদের জন্য পরামর্শ: আগে প্র্যাকটিস, পরে আসল টাকা

বিও অ্যাকাউন্ট খুলে ফেলার পর অনেকেরই হাত নিশপিশ করে। ফ্রেন্ডদের কথা শুনে বা ফেসবুকের বিভিন্ন গ্রুপে "আইটেম শেয়ারের" গুজবে কান দিয়ে না বুঝে কষ্ট করে জমানো টাকা ঢেলে দেন, আর শেষমেশ লস খান।

শেয়ারের দাম কীভাবে মুভ করে, T+1 নিয়মের কারণে কেন আজ কেনা শেয়ার কালকের আগে সেল করা যায় না; এই মেকানিক্সগুলো আগে ভালোমতো বোঝা দরকার।

আসল টাকা নামানোর আগে ফ্রিতে StockSimulatorBD সিমুলেটরে প্র্যাকটিস করুন। এখানে অ্যাকাউন্ট খুললেই ৳১০,০০০ ভার্চুয়াল ব্যালেন্স পাওয়া যায়, যা দিয়ে DSE-এর একদম লাইভ মার্কেট প্রাইসে কোনো রিস্ক ছাড়াই শেয়ার বাই-সেল শেখা যায়। আগে ভার্চুয়াল টাকায় ভুল করে ট্রেডিংয়ের নিয়মগুলো আয়ত্ত করুন, তারপর কনফিডেন্ট হয়ে রিয়েল মার্কেটে নামুন।

Frequently asked questions

BO অ্যাকাউন্ট খুলতে টোটাল কত টাকা খরচ হয়?

CDBL-এর সরকারি বার্ষিক ফি ৪৫০ টাকা। আর ব্রোকার হাউজভেদে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসিং ফি সাধারণত ৫০০ থেকে ১,০০০ টাকার মতো হয়ে থাকে। অনেক ব্রোকার অফারে একদম ফ্রিতেও অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়।

একটি NID দিয়ে কয়টি BO অ্যাকাউন্ট খোলা যায়?

একটি ব্রোকার হাউজে আপনি নিজের নামে ১টি সিঙ্গেল এবং অন্য কারও সাথে ১টি জয়েন্ট BO অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে চাইলে আলাদা আলাদা ব্রোকারে একাধিক BO অ্যাকাউন্ট খুলতে কোনো বাধা নেই।

স্টুডেন্টরা কি নিজের নামে BO অ্যাকাউন্ট খুলতে পারবে?

হ্যাঁ, বয়স ১৮ বছর হয়ে গেলে এবং নিজের NID ও ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যেকোনো শিক্ষার্থী সাধারণ BO অ্যাকাউন্ট খুলতে পারেন। কিছু ব্রোকার স্টুডেন্টদের জন্য ফি-তে বিশেষ ছাড় বা ফ্রি অ্যাকাউন্ট অফার করে থাকে।

BO অ্যাকাউন্ট খোলার পর শেয়ার কেনাবেচা করব কীভাবে?

অ্যাকাউন্ট active হলে ব্রোকার থেকে আপনাকে DSE Mobile App বা তাদের নিজস্ব ট্রেডিং অ্যাপের ইউজার আইডি ও পাসওয়ার্ড মেইল করে দেওয়া হবে। এরপর ব্রোকার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে আপনি সরাসরি মোবাইল দিয়েই বাই-সেল করতে পারবেন।

আসল টাকা দিয়ে ট্রেডিং শুরু করার আগে কি প্র্যাকটিস করা সম্ভব?

হ্যাঁ, একদম সম্ভব। কোনো BO অ্যাকাউন্ট বা রিয়েল টাকা ছাড়াই StockSimulatorBD-তে ফ্রি ৳১০,০০০ ভার্চুয়াল ব্যালেন্স নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লাইভ মার্কেট নিয়মে ট্রেডিং প্র্যাকটিস করা যায়।

Comments

Questions about this guide are welcome. Please do not share your BO account number, broker credentials or any personal financial details here.

Sources and verification

Consult these primary sources for the latest official information. Market rules and services may change after this article was published.

  • Central Depository Bangladesh Limited (CDBL)

    বাংলাদেশে সব BO অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ডিপোজিটরি সিস্টেম এবং বার্ষিক ৪৫০ টাকা সরকারি রিনিউয়াল ফি পরিচালনার অফিশিয়াল কর্তৃপক্ষ।

    Source checked: September 1, 2026

  • Bangladesh Securities and Exchange Commission (BSEC)

    বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট রেগুলেটর, যারা বিনিয়োগকারীদের সুরক্ষা এবং ব্রোকারেজ হাউজের নিয়মকানুন মনিটর করে।

    Source checked: September 1, 2026

  • Dhaka Stock Exchange (DSE)

    ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদিত ব্রোকার তালিকা (TREC Holders) এবং অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের অফিশিয়াল তথ্য।

    Source checked: September 1, 2026

Practise before risking real money.

Use StockSimulatorBD to practise DSE-style trading concepts with virtual money, track a portfolio, and learn through simulation.

Open StockSimulatorBD